শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

খুলনায় গাছচাপায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৮ মে ২০২৪, ০৮:২৭ এএম

শেয়ার করুন:

খুলনায় গাছচাপায় যুবকের মৃত্যু

খুলনায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তীব্র বাতাস ও বৃষ্টিতে গাছ উপড়ে ঘরের ওপর পড়ে লালচাঁদ মোড়ল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মে) দিবাগত রাতে উপজেলার সুরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাওঘরা গরিয়ারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


লালচাঁদ মোড়ল গরিয়ারডাঙ্গা গ্রামের গহর মোড়লের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

সুরখালী ইউপির চেয়ারম্যান এসকে জাকির হোসেন বলেন, ঝড়ের রাতে নিজের ঘরে শুয়ে ছিলেন লালচাঁদ। ঘরের পাশে ছিল একটা বড় জামগাছ। ঘরের অবস্থা খুব বেশি ভালো না থাকায় ঝড়ে জামগাছ উপড়ে ঘরের ওপর পড়ে। আজ সকালে লোকজন গিয়ে গাছ কেটে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খাঁন বলেন, রোববার (২৬ মে) রাতে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন লাল চাঁদ মোড়ল। পরে রাতেই তিনি বাড়ি ফিরে যান। বাড়ি গেলে গাছচাপা পড়ে তিনি মারা যান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর