মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

জেলা প্রতিনিধি, জয়পুরহাট 
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে তৌফিকুর রহমান তৌফিক (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ মে) দুপুরে পৌর শহরের পাঁচুরচক এলাকায় এ ঘটনাটি ঘটে। 

আরও পড়ুন: জয়পুরহাটে পারিবারিক কলহে ২ নারী নিহত 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তৌফিকুর রহমান তৌফিক পৌর শহরের চিত্রা পাড়া মহল্লার নিজাম উদ্দিনে ছেলে। সে এবার এইচএসসি পাশ করেছিল।

আরও পড়ুন: মহেশপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৩

এ বিষয়ে ওসি হুমায়ুন কবির জানান, তৌফিকসহ তার কয়েকজন বন্ধু দুপুরে বৃষ্টির মধ্যে পুকুরে পানিতে গোসল করতে যায়। বন্ধুরা পুকুরের পানিতে গোসল করতে নামলেও তৌফিক পুকুরের পাড়ে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় অসাবধানতাবশত পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায় তৌফিক। সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যায় সে। পরে পুকুর থেকে উদ্ধার করে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তৌফিককে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর