মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ২৪ মে ২০২৪, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

ঘুর্ণিঝড় রিমেল মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বন্দর

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে। ফলে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বন্দর। এজন্য ট্রেনিং দেওয়া হচ্ছে বন্দর কর্মীদের।

শুক্রবার (২৪ মে) দুপুরে এ তথ্য জানান চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজাভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম। তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বন্দর। যদি ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দরের দিকে আসে তাহলে সম্ভাব্য মোকাবিলায় প্রস্তুত থাকবে বন্দর।

আরও পড়ুন

বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ৪ বন্দরে সতর্কসংকেত

তিনি বলেন, ইতোমধ্যে রিমেল মোকাবিলায় বন্দর থেকে কর্মীদের প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মীদের ট্রেনিংয়ের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি ও ধরণ পর্যবেক্ষণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল বারেক বলেন, ধীরে ধীরে নিম্নচাপটি রেমালে রূপ নিচ্ছে। এটি আগামী ২৬ মে সন্ধ্যার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এর জন্য সম্ভাব্য সব দিক বিবেচনা করে প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রামের সব সরকারি বেসরকারি বিভাগ।

আরও পড়ুন

ধেয়ে আসছে রেমাল, তাণ্ডব চালাবে ১২০ কিমি বেগে

চট্টগ্রাম আবহাওয়া অফিসের তথ্যমতে,  নিম্নচাপটি শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড় রিমেলে আকার নিতে পারে। এরপর ২৫ মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে ভূখণ্ডে প্রবেশ করতে পারে। কোথায় কীভাবে কত গতিতে আঘাত হানতে পারে সেটি এখনও স্পষ্ট নয়। তবে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলে চলে আসার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর