শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

সরাইলে কৃষিজমি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ২২ মে ২০২৪, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

সরাইলে কৃষিজমি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষিজমি থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২২ মে) দুপুরে উপজেলার শান্তিনগর (বাঘাহুতা) এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুরে উপজেলার শান্তিনগর (বাঘাহুতা) এলাকায় কৃষিজমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। কৃষিজমির মাঝে শোয়া ছিল মরদেহটি। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তার শরীরেও আঘাতের কোনো চিহ্ন নেই। তার আনুমানিক বয়স ৬৫।

আরও পড়ুন: কুড়িগ্রামে বজ্রপাতে ১ জনের মৃত্যু 

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর