বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রেমে ব্যর্থ হয়ে জামালপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মে ২০২২, ১০:৩৮ পিএম

শেয়ার করুন:

প্রেমে ব্যর্থ হয়ে জামালপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা 
ছবি: সংগৃহীত

বিয়েতে রাজী না হওয়ায় প্রেমিক ও তার পরিবারের সাথে রাগে অভিমানে আত্মহত্যা করেছে জামালপুরের স্কুলছাত্রী সোমা আক্তার।

শনিবার (১৪ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিতহ সোমা আক্তার মেলান্দহ উপজেলার বুরুঙ্গা গ্রামের জুলফিকার আলীর মেয়ে। সোমা আক্তার উপজেলার রাবিয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে লেখাপড়া করতো।

নিহত সোমা আক্তারের পিতা জুলফিকার আলী ঢাকা মেইলকে বলেন, ‘তার মেয়ে সোমা আক্তারের সাথে সাবেক কাউন্সিলর আমজাদ রহমান কালু’র ছেলে ইয়াছিনের প্রমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের প্রেমের বিষয়টি জানাজানি হলে সোমা বিয়ের জন্য প্রেমিক ইয়াছিনকে প্রস্তাব দেয়। কিন্তু ইয়াছিনের মা জোসনা বেগম রাজী না থাকায় বিয়ের পিড়িতে বসতে পারেনি সোমা। পরে ইয়াছিন তাকে ভুলে যাওয়ার কথা বললে অভিমানে শনিবার সন্ধ্যায় বিষ পান করে সোমা। পরে তাকে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে জামালপুর ও পরে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।’
  
মেলান্দহ থানার ওসি এম.এম মঈনুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘খবর পেয়ে তিনি লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহত সোমা আক্তারের পিতা জুলফিকার আলী বাদী হয়ে অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার হবে বলেও জানান তিনি।’

ঘটনার পর থেকেই ইয়াছিন ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর