শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

পানির পাম্পের সুইচ দিতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৭ মে ২০২৪, ১০:১৬ পিএম

শেয়ার করুন:

পানির পাম্পের সুইচ দিতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বৈদ্যুতিক শকে মুরাদ হাসান (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের জিয়াবাড়ি দক্ষিণ দুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

বৈদ্যুতিক শকে মৃত ওই ছাত্র জিয়াবাড়ি দক্ষিণ দুয়ারী গ্রামের মতিউর রহমানের ছেলে। 

তিনি সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পদ্মায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, দুপুরে জুম্মার নামাজ পড়ার জন্য গোসল করতে টিউবওয়েলের কাছে গিয়েছিল মুরাদ হাসান। এ সময় পানির পাম্পের সুইচ দিতে গেলে বৈদ্যুতিক শকে গুরুতর আহত হয় সে। 

পরে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর