মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

শেখ হাসিনার ভিশনকে বাস্তবায়ন করবে ছাত্রলীগ: গণপূর্তমন্ত্রী

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০ মে ২০২৪, ০৭:৫২ পিএম

শেয়ার করুন:

শেখ হাসিনার ভিশনকে বাস্তবায়ন করবে ছাত্রলীগ: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার ভিশনকে বাস্তবায়ন করবে। পাশাপাশি বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, শোষণমুক্ত সমাজ, বৈষম্যমুক্ত সমাজ বাস্তবায়ন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে এগিয়ে যাবে। 

শুক্রবার (১০ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা ছাত্রলীগের বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্রলীগ নেতাকর্মীদের অবদান তুলে ধরে মন্ত্রী বলেন, ধর্মপ্রাণ হওয়ার জন্য কোনো সাম্প্রদায়িক হওয়ার প্রয়োজন নেই।

তিনি বলেন, আমরা একটা স্লোগান দেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই যার যার ধর্ম সে পালন করবে। সকল ধর্মমনা মানুষ তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারবে। এজন্যই বঙ্গবন্ধু বলেছেন, ধর্ম নিরপেক্ষতাকে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ হিসেবে গ্রহণ করা হবে। সেটি আমরা করেছি। আমরা আশা করব ছাত্রলীগ সেই পথেই হাঁটবে।

আরও পড়ুন

আ.লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: কাদের

Messenger_creation_edeac999-eec7-45ab-a406-2344f97d4fe9

কর্মী সমাবেশে প্রধান অতিথি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আগামী ২৭ এবং ২৮ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা করতালি দিয়ে মন্ত্রীকে অভিনন্দন জানান।

বিশেষ কর্মী সভায় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তামান্না জেসমিন রিভা, সুরাফ মিয়া সোহাগ, অর্থ বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান প্রমুখ।

বিশেষ কর্মী সভায় স্বাগত বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন।

কর্মী সমাবেশের আগে প্রধান অতিথি বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

প্রতিনিধি/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর