শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাজায় হামলা বন্ধের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল 

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১০ মে ২০২৪, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

গাজায় হামলা বন্ধের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল 

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম রংপুর মহানগর।

শুক্রবার (১০ মে) জুমার নামাজ শেষে রংপুর সিটি করপোরেশনের প্রধান ফটক থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। 

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

মিছিলটি নগরীর রামমোহন হয়ে ভাঙা মসজিদ সংলগ্ন সুপার মার্কেটের সামনে পৌঁছার পর পুলিশের বাধার মুখোমুখি হয়। পরে পুলিশ ব্যানার কেড়ে নিলে জামায়াত-শিবিরের কর্মীরা যে যার মতো স্থান ত্যাগ করেন। 

এদিকে বিক্ষোভ মিছিল শুরুর আগে রংপুর মহানগর জামায়াতের সভাপতি ওবায়দুল্লাহ সালাফির সভাপতিত্বে বক্তব্য রাখেন - দলটির মহানগরের প্রচার সম্পাদক অ্যাডভোকেট কাওছারসহ মহানগর ছাত্রশিবিরের নেতারা। 

আরও পড়ুন: রাজধানীতে জামায়াতের পানি, ক্যাপ ও ছাতা বিতরণ

এ সময় বক্তারা ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক হামলা বন্ধের দাবি জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার আহ্বান জানান। একইসাথে বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান। 

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর