সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৫ মে ২০২৪, ০৭:৫৯ এএম

শেয়ার করুন:

পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে আবু বকর (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ মে) বিকেলে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আবু বকর ওই এলাকার শাহরিয়ার আলমের ছেলে।


বিজ্ঞাপন


পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু আবু বকর বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পর শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন দিকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসালয়ে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনা শুনিনি। এ বিষয়ে কোনো অভিযোগও পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর