শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষাণীর মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৫ মে ২০২৪, ০৭:৫৬ এএম

শেয়ার করুন:

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষাণীর মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈদ্যুতিক ফ্যানের বাতাসে ধান ওড়োনোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কৃষাণীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ মে) উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চর পূবাইল গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই কৃষাণীর নাম সাজেদা খাতুন (৪২)। তিনি ওই গ্রামের মো. হুমায়ুন কবিরের স্ত্রী।

 


বিজ্ঞাপন


নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বোরো ধান মাড়াই করে বাড়ির উঠানে বৈদ্যুতিক পাখার সাহায্যে ধান ওড়ানোর সময় হঠাৎ বিদ্যুতের তারে পা লেগে যায় কৃষাণী সাজেদা খাতুনের। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর