বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাংলাদেশে পালিয়ে এলো মিয়ানমারের আরও ৪০ সীমান্তরক্ষী

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৪ মে ২০২৪, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশে পালিয়ে এলো মিয়ানমারের ৪০ সীমান্তরক্ষী

বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমারের ৪০ সীমান্তরক্ষী।

শনিবার (৪ মে) ভোরে টেকনাফ উপজেলার নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে এসব বিজিপি সদস্য অস্ত্র-গোলাবারুদসহ পালিয়ে আসে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া জেলেদের ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

 স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী জলসীমার তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্র নিয়ে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৪০ জনের বেশি সদস্য। তাদেরকে নিরস্ত্রীকরণ করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির বলেন, মিয়ানমারে সংঘাত অব্যাহত রয়েছে। তার জের ধরে নাফ নদী দিয়ে পালিয়ে এসে কক্সবাজারের টেকনাফে ঢুকে পড়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা। সংখ্যাটা ৫০ জনের নিচে হবে। আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বিজিবি তাদের নিজেদের হেফাজতে নিয়েছে। তাদেরকে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। 

আরও পড়ুন: মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ জন


বিজ্ঞাপন


সর্বশেষ গত ২৫ এপ্রিলে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সীমান্তরক্ষী ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি তারিখে আশ্রয় নেওয়া ৩৩০ বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর