সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ববিতে ইসতিসকার নামাজ আদায়

জেলা প্রতিনিধি, ববি
প্রকাশিত: ০২ মে ২০২৪, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

ববিতে ইসতিসকার নামাজ আদায়

চলমান তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

উক্ত নামাজ পরিচালনা করেন ববি কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. গোলাম মোস্তফা।

কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মো. গোলাম মোস্তফা বলেন, এই নামাজের উদ্দেশ্য মহান আল্লাহ তায়ালা যেন এই প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তি দিয়ে আমাদের রহমতের বৃষ্টি দিয়ে প্রশান্ত করে দেন। সবাইকে সাথে নিয়ে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেছি আল্লাহ যেন আমাদের মাফ করে দেন।

আরও পড়ুন

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর