বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্কুল থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণের পর হত্যা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

স্কুল থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণের পর হত্যা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভুঁইয়া ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে সদর দক্ষিণ থানা পুলিশ গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ মসজিদের পাশে বাঁশ মুড়ার নিকটবর্তী ধানখেত থেকে নিহত শিশু লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ মডেল থানায় শিশুটির মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ধর্ষণের শিকার শিশু তানজিন সুলতানা ঝুমু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের বাসিন্দা।

আরও পড়ুন

গাইবান্ধায় দুই বন্ধুকে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সোনালি শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশু বিদ্যালয়ে সকাল ১০টায় ছুটির পর আর বাড়িতে ফেরেনি।

এতে ওই শিশুর মা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সন্তানের নিখোঁজের অভিযোগ দিতে যান। দুপুর ৩টার দিকে খবর পান গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ মসজিদের পাশে ধানখেতে সন্তানের মৃতদেহ পড়ে আছে। পরে থানার পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

শিশুর মা রাজিয়া জানান, আমাদের সঙ্গে কারও শত্রুতাও নেই। কেন আমার এই অবুঝ ছোট্ট শিশুটিকে হত্যা করতে হলো। আমি আমার সন্তানের হত্যাকারীদের ফাঁসি চাই।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভুঁইয়া বলেন, শিশুর মা অভিযোগ করতে আসার পর ঘটনার খবর পেয়ে আমিসহ আমার টিম ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শিশুটিকে ধর্ষণের পর তাকে হত্যা করা হযয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর