বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

করোনা শনাক্ত ৫২ কোটি, প্রাণহানি ৬২ লাখ ৮৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২২, ০৮:২৬ এএম

শেয়ার করুন:

করোনা শনাক্ত ৫২ কোটি, প্রাণহানি ৬২ লাখ ৮৬ হাজার

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে লড়ছে বিশ্ব। লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই অদৃশ্য ভাইরাস। এর কারণে নানাভাবে ভুক্তোভোগী কোটি কোটি মানুষ। দুই বছরের বেশি সময় ধরে চলা মহামারির দৌরাত্ম্য এখনো থাকলেও তা অনেকটাই কম। এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫২ কোটি ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৮৬ হাজারের বেশি মানুষের।

গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৬ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ১৬৭৬ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ।
 
করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫২ কোটি ২ লাখ ‌৮৯ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৮৬ হাজার ৫১৯ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৪৭ কোটি ৪৯ লাখের বেশি মানুষ।

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ৮৭ হাজার ৫৯৫ এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ৪১ লাখ ৭৪ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ২৭২ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৬ হাজার ৫২৭ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩১ লাখ ১৭ হাজার ৮৩৬ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২৪ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৭৩৯ জনের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৮৩০ জনের।

এছাড়া করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম জার্মানি এবং ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য।
 
মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। এমন অবস্থার পর করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে ফের আতঙ্ক সৃষ্টি করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বিশ্ব।

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর