রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

বকশীগঞ্জে বিদ্যুৎস্পর্শে অটোরিকশা চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

বকশীগঞ্জে বিদ্যুৎস্পর্শে অটোরিকশা চালকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পর্শে ফেরদৌস আলী (২৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় তিনি মারা যান।

ফেরদৌস আলী বগারচর ইউনিয়নের টালিয়া পাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম জানান, ফেরদৌস আলী দুপুরের দিকে নিজ বাড়িতে ব্যাটারি চালিত অটো রিকশায় চার্জ দেওয়ার জন্য সংযোগ স্থাপন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এর কিছুক্ষণ পড়েই তিনি ঘটনাস্থলেই মারা যান।

বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক মানিক মিয়া জানান, বিদ্যুৎস্পর্শে অটো রিকশা চালকের মৃত্যুর ঘটনায় পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর