বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

চলমান দাবদাহে সারা দেশর মতো ঠাকুরগাঁওয়ের মানুষ বিপর্যস্ত হয়ে চরম অস্বস্তি ভোগ করছেন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে মাঠের ফসল। নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। রৌদ আর প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। তাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য জামাতে এক সঙ্গে ইসতিসকার নামাজ আদায় করেছেন হাজারো মানুষ।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় জেলা আলেম ওলামা পরিষদের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠে ও কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে এ জামাত।

আয়োজক কমিটির তথ্যমতে তিন দিন এই মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হবে। প্রথম দিনে নামাজে অংশ নেন হাজারো মানুষ। নামাজে ইমামতি করেন ঠাকুরগাঁও জেলা কারাগার মসজিদের ইমাম মাওলানা মো. খলিলুর রহমান। নামাজের পর তিনি খুতবা পাঠ করে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন। আগামী রোববার ও সোমবারও এই মাঠে একই সময়ে নামাজ আদায় করবেন মুসল্লিরা।

মাওলানা খলিলুর রহমান বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় শুধু মানুষ না, সব ধরনের পশু পাখিও পানির জন্য কষ্টে রয়েছে। এমন সময়ে বৃষ্টি বা পানি আল্লাহ তায়ালা সালাতের মাধ্যমেই চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। আর এ চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকার বলা হয়, অর্থাৎ পানির জন্য দোয়া করা। তাই আমার এই দাবদাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে পানা চেয়ে ইসতিসকার নামাজ আদায় করছি।

এছাড়াও গত কয়েকদিন ধরে জেলা পাঁচ উপজেলার বিভিন্ন মাঠে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর