শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কা, প্রাণ গেল যাত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪, ০৯:১৯ এএম

শেয়ার করুন:

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কা, প্রাণ গেল যাত্রীর

গাজীপুরের কোনাবাড়ীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছে। নিহতের নাম মো. সাইমুন ইসলাম (৩৭)। এ ঘটনায় সিএনজি চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে কোনাবাড়ি এলাকায় গাজীপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজি বেপরোয়া গতিতে এসে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সাইমুন ইসলাম নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার কানুহাড়ী গ্রামের শামসুল আলমের ছেলে। আর তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে কোনাবাড়ি এলাকায় গাজীপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজি বেপরোয়া গতিতে এসে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। চালকসহ অপর ৪ যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে  নিহতের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় কার্ভাডভ্যান চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন


/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর