নাটোরের লালপুরে দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি ট্রাককে পেছনে থেকে ধাক্কায় নাজিমুদ্দিন (৩০) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন।
বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিমুদ্দিন(৩০) পাবনা সদরের জোতকলসা গ্রামের জগলুল হোসেনের ছেলে।
লালপুর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাবনা থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা সাবমার্সেবল পাম্প নিয়ে লালপুর যাচ্ছিলো। এসময় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় নিমতলী স্কুল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে করা হয়েছে।
ওসি নাছিম আহমেদ ঢাকা মেইলকে বলেন, মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়ার কাজ চলছে। এ বিষয়ে সড়ক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
প্রতিনিধি/একেবি




