মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

টেকনাফে গ্রাম্য চিকিৎসকসহ ২ জন অপরণ, মুক্তিপণ দাবি

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

টেকনাফে গ্রাম্য চিকিৎসকসহ ২ জন অপরণ, মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফের পাহাড়ীয় এলাকায় অপহরণের ঘটনা এক মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। এবার এক গ্রাম্য চিকিৎসকসহ দু’জনকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। অপহৃতদের পরিবারের কাছ থেকে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

গতকাল রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাহারছড়া শামলাপুর হোয়াইক্যং সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি।

অপহৃত পল্লী চিকিৎসক জহির উদ্দিন উখিয়ার থাইংখালী এলাকার মৌলভী জাকের হোসেনের ছেলে। অপরজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

অপহরণের শিকার জহির উদ্দিনের ছোট ভাই সাংবাদিক কমরুদ্দিন মুকুল জানিয়েছেন, তার ভাই শাপলাপুর এলাকায় প্রতিদিনের মতো চেম্বার শেষে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে একজন যাত্রীও ছিলেন। পথিমধ্যে শামলাপুর-হোয়াইক্যং সড়কে আসলে অস্ত্রের মুখে ২ জনকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে ড্রাইভার বিষয়টি তাদের পরিবারকে জানায়। এরপর থেকে অপহরণকারীরা মোবাইলে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, তাদের উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দাবির বিষয়টি তিনি জেনেছেন বলে জানান।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর