শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

৫ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন জয়পুরহাট পৌর মেয়র

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

৫ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন জয়পুরহাট পৌর মেয়র

জয়পুরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ঈদ উপহার বিতরণ করেছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) শহরের শহীদ ডা আবুল কাশেম ময়দানে তিনি নিজে পাঁচ হাজার মানুষের মধ্যে এই ঈদ উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।


বিজ্ঞাপন


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জয়পুরহাট পৌর সভার প্যানেল মেয়র  ইকবাল হোসেন সাবু,জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক  সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন।

মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, প্রধানমন্ত্রীর ইফতার পার্টি না করে মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে বলেছেন। তার নির্দেশে এ আয়োজন। এতে মানুষের মুখে হাসি ফুটেছে। এই মানুষগুলোর কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানো একজন বিবেকবান মানুষের কর্তব্য বলে তিনি মনে করেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর