বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

নাটোরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ০২:২০ পিএম

শেয়ার করুন:

ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ মার্চ) রাত ২টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকা থেকে ওই অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। 


বিজ্ঞাপন


বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) শাফিউল আযম বলেন, সোমবার দিনগত রাতে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ পরিচয় সনাক্তকরণে চেষ্টা করছে বলে জানান।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর