বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

নবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক ফিরোজ আলী’র জানাজা সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৪, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

নবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক ফিরোজ আলী’র জানাজা সম্পন্ন

ঢাকার নবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক ফিরোজ আলী’র জানাজা সম্পন্ন হয়েছে। 

সোমবার (১ এপ্রিল) বাদ জোহর নবাবগঞ্জের বলমন্তচর মুসলিম যুবক সমিতি কবরস্থান সংলগ্ন মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: টিসিএ নীলফামারীর সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক জুয়েল

দীর্ঘ দিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন এ প্রবীণ সাংবাদিক। রোববার রাত আনুমানিক সোয়া ৮টার দিকে রাজধানীর রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

ফিরোজ আলী দীর্ঘ দিন দৈনিক বাংলা ও যুগান্তরে কাজ করেছেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি দৈনিক আমাদের সময়ের জিএম হিসেবে কর্মরত ছিলেন। তিনি আরটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ফারিহা শারমিনের বাবা ও প্রডিউসার ইমরুল হাসানের শ্বশুর।

আরও পড়ুন: চাঁদপুরে সন্ত্রাসী হামলার শিকার সংবাদকর্মী নাছির উদ্দিন


বিজ্ঞাপন


মৃত্যুকালে তিনি চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ফিরোজ আলী’র মৃত্যুতে নবাবগঞ্জ প্রেসক্লাব শোক জানিয়েছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর