শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

কক্সবাজারে টিসিবি পণ্য মজুদের দায়ে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ০৭:৩১ এএম

শেয়ার করুন:

কক্সবাজারে টিসিবি পণ্য মজুদের দায়ে লাখ টাকা জরিমানা

কক্সবাজারের বিসিক শিল্প নগরী এলাকায় টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ করে বিক্রির অভিযোগে মেসার্স তানভীর এন্টারপ্রাইজের মালিক আজিজুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টায় এই অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসার সহায়তায় অভিযান চালানো হয়। অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে আজিজুর রহমান টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ করে বাজারে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন। অভিযানে টিসিবির সিলযুক্ত বিপুল পরিমাণ ভোজ্য তেল উদ্ধার করা হয়।

সদর ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজিজুর রহমানকে অবৈধভাবে মজুদ ও বিক্রির জন্য ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর