এতিম ও হাফেজদের সম্মানে মিরসরাই উপজেলার বন্ধুত্বের বাঁধন এসএসসি ২০০১ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) উপজেলার বড়তাকিয়া বাজারের ইভা কমিউিনিটি সেন্টারে এ আয়োজন করেন বন্ধুরা।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন বন্ধুরা এই ইফতার আয়োজনে অংশ নেয়। প্রাণের টানে ইফতার মাহফিলে এসে দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মাঝ বয়সের এ মানুষগুলো।
পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে শুরু হয় ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা। স্থানীয় শাহ মুরাদ (র.) হেফজ মাদরাসার ও বড়তাকিয়া জাহেদিয়া মাদরাসার হাফেজ ও এতিম শিক্ষার্থীদের সম্মানে এই ইফতার আয়োজন।

ইফতারের আগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুদের মাঝে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাব্বির আহমেদ।
ইফতার পরবর্তী বন্ধুত্বের বাঁধন এসএসসি ২০০১ ব্যাচের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বন্ধুত্বের বাঁধন এসএসসি ২০০১ ব্যাচের অ্যাডমিন এমরান হোসেন সোহেল, অ্যাডমিন ডা. মাজহারুল আনোয়ার চৌধুরী, অ্যাডমিন মোসলেহ উদ্দিন মসলু, অ্যাডমিন আনোয়ার হোসেনসহ সকল বন্ধুরা।
প্রতিনিধি/এসএস




