মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

চসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে গিয়াস

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০ মে ২০২২, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

চসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে গিয়াস

১৫ দিনের ব্যক্তিগত সফরে মালয়েশিয়া যাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তার অবর্তমানে চসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন নগরীর বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মো. গিয়াস উদ্দিন। 
 
সিটি করপোরেশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

মালয়েশিয়া সফরের উদ্দেশে মঙ্গলবার (১০ মে) সকালে চট্টগ্রাম থেকে সড়ক পথে ঢাকায় রওয়ানা দেন রেজাউল। আগামী ২৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।
 
এদিকে ভারপ্রাপ্ত মেয়রর দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন মো. গিয়াস উদ্দিন। এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ভারপ্রাপ্ত মেয়রকে অভিনন্দন জানান। এর আগে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন চসিকের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। সেসময় তার অবর্তমানে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছিলেন চসিকের প্যানেল-১ মেয়র আবদুস সবুর রিটন।
 
আরকে/এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর