রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

কানাডায় সম্মাননা পেলেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল

লায়লা সেরনিয়াবাত, কানাডা থেকে
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

কানাডায় সম্মাননা পেলেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালকে সম্মাননা দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে অন্টারিও আওয়ামী লীগের উদ‍্যোগে টরোন্টোর ডেনফোর্থের রেডহর্ট তন্দুরি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

আওয়ামী লীগ অন্টারিও, কানাডা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল। বিশেষ অতিথি ছিলেন নাট‍্যকার আহমেদ হোসেন, সাংবাদিক মাহবুব ওসমানী, আওয়ামী লীগ নেতা মো. হাসান, চলচ্চিত্র শিল্পী অরুণা বিশ্বাস।

অন্টারিও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাকসুর সাবেক ভিপি ফয়েজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অন্টারিও আওয়ামী লীগের জিয়াউল আহসান চৌধুরী।

আলোচনায় অংশ নেন অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, রিয়াজুল হক, মুশফাকুর রহমান আকন্দ, ক্লাইমেট চ‍্যানেলের সাংবাদিক সঞ্জয় চাকি, প্রবাস বাংলার সাংবাদিক দীন ইসলাম, কানাডা আওয়ামী লীগের মোর্শেদ আহমেদ মুক্তা, রতন দেব, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন, কানাডা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সুকোমল রায়।

উপস্থিত ছিলেন নিতাই দেবনাথ, শাকিল আহমেদ, রোকন চৌধুরী, শরিফুল ইসলাম, তকদির হোসেন, মাহফুজুর রহমান, আব্দুর রহিম, তাপস সরকার, রোকন চৌধুরী, কানাডা আওয়ামী লীগের ঝোটন তরফদার, রতন দেব। আরও উপস্থিত ছিলেন কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, তৌহিদ খান আশিক, ম‍্যাক তারিক, তৌহিদুর রহমান খান দুর্জয়, নাসিফ শাহরিয়ার, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইসলাম, রিদয়, তন্ময়, নাহিদ, জুয়েল, মুন্না, জয়, ইরফান, রাহুল, অনিক, রিশাদ, আরিফ, ইমরান, সাকিব, নেসার, ফুয়াদ, রাইয়ান।

এছাড়া মিসেস দুলাল, হাসমত আরা জুই, মকবুল হোসেন, শরিফুল ইসলাম, জুলফিকার হায়দার, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইসলাম, আলফাজ উদ্দিন ভূইয়া, শোহান, ওশমান, শিহাব, জয় ইব্রাহিম, আবদুল্লাহ খান, ইউনুস মিয়া, আজিজুল ব‍্যাপারী, মোহাম্মদ আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর