সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

ধর্ষণের শিকার শিশু গর্ভবতী, বৃদ্ধের যাবজ্জীবন 

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৪, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী শিশু, বৃদ্ধের যাবজ্জীবন 

সিরাজগঞ্জের কাজিপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোহরাব আলী (৬৫) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ের আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু ও আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. মুক্তার হোসেন।

ধর্ষণের অভিযোগে দণ্ডপ্রাপ্ত বৃদ্ধ সোহরাব আলী কাজীপুর উপজেলার কিনারবেড় গ্রামের মৃত আবুল শেখের ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের বিভিন্ন সময়ে আসামি সোহরাব আলী শিশুটিকে (১৫) জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। যার ফলে শিশুটি ২৬ সপ্তাহের গর্ভবতী হয়ে পড়েছিল। এ ঘটনায় শিশুটির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর পুলিশ সোহরাবকে গ্রেফতার করলে তিনি স্বেচ্ছায় আদালতে তার দোষ স্বীকার করেন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর