সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

দিনাজপুরে মাদক বিরোধী র‌্যালি ও মানবন্ধন 

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে মাদক বিরোধী র‌্যালি ও মানবন্ধন 

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রবের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী উপলক্ষ্যে বীরগঞ্জের বটতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে র‌্যা‌লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বটতলী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর সহযোগীতায় বটতলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে র‌্যালি ও মানববন্ধন করা হয়। র‌্যালি ও মানববন্ধনটি বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বটতলী বাজারে প্রায় ঘণ্টা খানেক রাস্তার পাশে শিক্ষার্থীরা অবস্থান করেন । 

র‌্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক মো. গোলাম মোস্তফা, বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষক, সকল শ্রেণির শিক্ষার্থীরা, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর প্রোগ্রাম অফিসার মি. সম্রাট ব্যাপারি, প্রোগ্রাম অর্গানাইজার মজিবুর রহমান বাবু, রুয়েল এক্কা সহ সাংবাদিক ও এলাকার গণ্যমান্যব্যক্তি ।

বক্তারা বলেন, মাদক আমাদের সমাজে ভয়াল রূপ ধারণ করেছে। বর্তমানে যারা মাদকাসক্ত তাদের বেশিরভাগই কিশোর-কিশোরী। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদককে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর