বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল হেলপারের

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০১ এএম

শেয়ার করুন:

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল হেলপারের

কুড়িগ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ঢাকাগামী বাসের ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম মহাসড়কের আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হেলপারের নাম আসাদুল হক। তিনি ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বালাবাড়ী এলাকার আব্দুল গফুরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী আলা-মিন জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মা নাদিয়া নামের একটি নৈশ-কোচ আন্ধারীঝাড় বাজার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকের সহকারী (হেলপার) আসাদুলের মৃত্যু হয়। এ সময় নৈশ-কোচটিতে থাকা ৭-৮জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর