বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

গাজীপুরে নদী থেকে মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পারুলী নদী থেকে নিখোঁজ এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন এলাকার পারুলী নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন। 


বিজ্ঞাপন


নিহত তাওহীদ শিকদার (১৪) বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের সৌদি প্রবাসী কাউসার শিকদারের ছেলে এবং নরুন হিজবুল্লাহ হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার হিফয বিভাগের ছাত্র। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  মঙ্গলবার বিকেলের পর তাওহীদ শিকদারকে মাদরাসায় পাওয়া যায়নি। আশপাশের এলাকায় খোঁজ করে তাকে না পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি তার পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজনও রাতভর তাওহীদের সন্ধান করে কোনো খোঁজ পায়নি। বুধবার সকালে মাদরাসা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নির্জন পারুলী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাওহীদের স্বজনরা লাশ শনাক্ত করেন। পরে দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর