রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

আ.লীগ কখনোই জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে না: অনিন্দ্য ইসলাম অমিত

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪০ পিএম

শেয়ার করুন:

আ.লীগ কখনোই জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে না: অনিন্দ্য ইসলাম অমিত

যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আওয়ামী লীগ কখনোই জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে না। তারা নিজেদের ভাগ্যোন্নয়নে কাজ করে। যে কারণে গত এক যুগের অধিক সময়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ভাগ্যের পরিবর্তন ঘটলেও জনগণের ভাগ্যের ন্যূনতম পরিবর্তন ঘটেনি।

সোমবার (১৯ফেব্রুয়ারি) শহরতলী হাইকোর্ট মোড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে গণসংযোগ ও প্রচারপত্র বিলিকালে তিনি একথা বলে।


বিজ্ঞাপন


যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

এসময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, আওয়ামী লীগ জনগণের সম্পদ লুট করতে করতে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাদের সেই লুটপাটের বোঝা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। জনগণকে তারা মিথ্যা উন্নয়নের গল্প অনেক শুনিয়েছে। এখন ক্ষুধার্ত জনগণকে আর মিথ্যা উন্নয়নে গল্প শোনানো যাবে না।

তিনি বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত নতজানু সরকারের কারণে সীমান্তে একের পর এক নিরীহ বাংলাদেশি হত্যার শিকার হচ্ছে। সেখানে সরকার প্রতিবাদ করতে পারে না। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ন্যায় সঙ্গত আন্দোলনকে দমিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে। 

amit


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম-সম্পদাক আসাদুল আলম ঝন্টু প্রমুখ।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর