বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

ট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর

বগুড়ার সোনাতলা উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাপায় শাহানা আকতার (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পাঁচকুড়ি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিষয়টি জানিয়েছেন।

শাহানা সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

এসআই ইমরান হোসেন জানান, শাহানাকে নিয়ে তার বড় ভাই মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলেন। পাঁচকুড়ি ব্রিজের কাছে একটি বালুবোঝাই ট্রাকের চাপায় শাহানা আকতার ঘটনাস্থলেই মারা যান এবং তার ভাই আহত হন। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর