সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কাঠ ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কাঠ ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাহের আলী (৭০) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে সদর উপজেলার সালন্দর ডেনিশ মোড় মানবকল্যাণ ও গ্রামীণ চক্ষু হাসপাতালের মাঝ স্থান ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সাহের আলী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার মৃত মোকবুল হোসেনের ছেলে।

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ঠাকুরগাঁও থেকে সালন্দরের দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সাহের আলী আর অপরদিক হতে একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষ লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে ও ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা করা হচ্ছে বলে জানান মো. শরিফুল ইসলাম।

প্রতিনিধি/এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর