রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই ভাইয়ের

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই ভাইয়ের

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে মাছ ধরতে গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে নাদিম ও এমাম নামের দুই ভাই মারা গেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে উড়িবুনিয়া গ্রামে ৮ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে জানান স্থানীয় ইউপি সদস্য মো. মিজান।

এনাম হক (২০) ও নাদিম হক (২৪) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে আয়নাল হক মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. মিজান জানান, শুক্রবার রাতে এনাম ও নাদিম আপন দুই ভাই কোচ দিয়ে খালের পাড়ে মাছ মারতে বের হন। মাছ মারতে বের হয়ে তারা উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। খালের পাড়ে জমিতে চাষি রিপন মিয়া ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এনাম না জেনে জমির পাড়ে যাওয়া মাত্র তারা বৈদ্যুতিক লাইনে পেঁচিয়ে মারা যায়।

শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন জানান, চাষি তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম দুই ভাই তা না জেনে জমির পাশে খালের পাড়ে গেলেই সেই লাইনের বিদ্যুতে আটকে তারা মারা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত জমির মালিক রিপন মিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর