শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

নবাবগঞ্জে ২ ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১১ পিএম

শেয়ার করুন:

নবাবগঞ্জে ২ ব্যবসায়ীকে জরিমানা

ঢাকার নবাবগঞ্জ উপজেলা অভিযান চালিয়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার নবাবগঞ্জ ও কলাকোপা বাজার সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

জানা যায়, খাদ্যদ্রব্যের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখা, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, অতিরিক্ত খাদ্যদ্রব্য মজুদ না করার জন্য ব্যবসায়ী ও দোকানদারদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি  খাদ্যশস্য পাইকারি বিক্রেতাদেরকে খাদ্য অধিদফতরের ফুড গ্রেইন লাইসেন্স  গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। এ সময় কলাকোপা বাজারে  লিপি জেনারেল স্টোরের মালিক বিপদ ভঞ্জন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

অপরদিকে, পণ্যের সরবরাহ ও বিতরণে কৃত্রিম মোড়কের ব্যবহার জনিত কারণে সৃষ্টি পরিবেশ দূষণরোধকল্পে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতকরণের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজন ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে সকল দোকানদার ও ব্যবসায়ীকে পণ্য সরবরাহের ক্ষেত্রে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানার পুলিশ।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর