সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

টঙ্গীর ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে মুসল্লির মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

টঙ্গীর ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে এসে জামাল উদ্দিন (৪০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইজতেমা ময়দানে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


জামাল উদ্দিন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চৌহদ্দীগ্রামের সাইফুল ইসলামের ছেলে।

জামাল উদ্দিনের সঙ্গে থাকা আমির (দলনেতা) মনসুর রহমান বলেন, বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে তাদের ৪০ জনের একটি জামাত টঙ্গীর ইজতেমা ময়দানে আসেন। সন্ধ্যায় জামালসহ কয়েকজন সাথী রাতের খাবার প্রস্তুত করতে কাজ করছিলেন। এসময় জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা তাসমিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে জামাল উদ্দিনের মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর