বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

মাদারীপুরে আগুনে পুড়ে ৭ দোকান ছাই

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

মাদারীপুরে আগুনে পুড়ে ৭ দোকান ছাই

মাদারীপুরে আগুনে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বুধবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ছিলারচর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ছিলারচর বাজারের লতিফ বেপারীর মুরগির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসরে দুটি ইউনিটের সদস্যরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই মুরগির দোকান, ওষুধের দোকান, মুদি দোকানসহ ৭টি দোকানের থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তবে ধারণা করা হচ্ছে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর