মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

চট্টগ্রাম মেডিকেলে ৩০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রাম মেডিকেলে ৩০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন
ছবি সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ৩০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) আইসিইউ ইউনিটটের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। পরে হাসপাতালের জন্য প্রস্তাবিত বার্ন ইউনিটের নির্ধারিত জায়গা ঘুরে দেখেন তিনি।


বিজ্ঞাপন


এ সময় স্বাস্থমন্ত্রী বলেন, মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এই ইউনিট ভূমিকা রাখবে। তিনি বলেন, রোববার প্রি-একনেক মিটিংয়ে বার্ন ইউনিটের বিষয়টি তোলা হবে। এরপর ডিপিপি পাস হলেই দ্রুত ১৫০ ওয়ার্ডের শয্যা বিশিষ্ট বার্ন ইউনিটের কাজ শুরু হবে।

চট্টগ্রামের আগুনে কিংবা পুড়ে যাওয়া রোগীরা এখানে উন্নত চিকিৎসা পাবে উল্লেখ করে সামন্ত লাল বলেন, বার্ন ইউনিটে অত্যাধুনিক আইসিইউ, এইচডিইউ ও অপারেশন থিয়েটার (ওটি) সুবিধা থাকবে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর