শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মহেশপুর খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— কাশেম মিয়া ও আলমগীর হোসেন। নিহতদের বাড়ি মহেশপুর উপজেলার ঘুগড়ী ও পান্তাপাড়া গ্রামে।

স্থানীয়রা জানায়, অটোরিকশাযোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাক সামনে থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী কাশেম মিয়া ও আলমগীর হোসেন মারা যান। এসময় আহত হন আরও ৪ জন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে এক জনকে যশোর রেফার্ড করা হয়।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর