সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত

জেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৪, ০৬:২০ পিএম

শেয়ার করুন:

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদে মাইকিং করে জনতার গণপিটুনিতে মিলন (৩৬) নামের এক ডাকাত সর্দারের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত মিলন ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত ওই ডাকাত সর্দার আটিগ্রামসহ পুরো ওয়ার্ডজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। সে বিভিন্ন সময় এলাকাবাসীর বাসাবাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকারসহ টাকা-পয়সা ডাকাতি করত।

এর আগে গত ১৯ জানুয়ারি ওই এলাকার এক মসজিদের ইমামের বাসায় তিনিসহ তাদের একটি গ্রুপ দলবদ্ধ হয়ে ডাকাতি করে। এরপর গতকাল রাতে তার দলের দুই সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশকে সোপর্দ করে এলাকাবাসী।

পরে সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে নিহত মিলন ও জনিসহ তিনজন ওই এলাকার স্থানীয় বাসিন্দা শাহজাহানকে দু’টি রামদা নিয়ে হামলার চেষ্টা করে। এসময় বিক্ষুদ্ধ জনতা মসজিদের মাইকে ঘোষণা করে মিলনকে গণপিটুনি দেন। বাকিরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেছেন, গণপিটুনির শিকার ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে তার বিরুদ্ধে থানায় ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর