মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সহকারী কমিশনারের স্বাক্ষর জাল করে জমি খারিজ, যুবক কারাগারে

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

সহকারি কমিশনারের স্বাক্ষর জাল করে জমি খারিজ, যুবক কারাগারে

বগুড়ার শাজাহানপুরের সহকারী কমিশনারের (ভুমি) স্বাক্ষর জাল করে জমির খারিজ খতিয়ান ও ডিসিআর তৈরীর অভিযোগে আটক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুরে শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি বাজার থেকে জাকিউল আলম লিমন নামের ওই যুবককে সহকারি কমিশনার (ভুমি) অনিক ইসলাম নিজেই আটক করেন।

আটক জাকিউল আলম লিমন শেরপুর উপজেলা টাউন কলোনি এলাকার জমিস উদ্দিনের ছেলে। তিনি শাজাহানপুর উপজেলা দুবলাগাড়ী হাটে লিমন ফটোকপি এন্ড কম্পিউটার নামে একটি দোকান পরিচালনা করতেন। 

শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের আব্দুল বাছেদ জানান, তিনি জমি খারিজে সহযোগিতার জন্য দুবলাগাড়ীতে লিমনকে কাগজপত্র দেন। চুক্তি মোতাবেক ৯ হাজার টাকার বিনিময়ে কয়েক দিন পর খারিজ খতিয়ান ও ডিসি আর কাগজপত্র তাকে দেওয়া হয়।

তিনি যাচাই করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জানতে পারেন তার জমি খারিজ হয়নি। পরে তিনি সহকারি কমিশনার (ভূমি) অফিসে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয় এবং তার দোকান সিলগালা ও মালামাল জব্দ করা হয়।

সহকারি কমিশনার (ভুমি) অনিক ইসলাম জানান, শাজাহানপুর উপজেলার সাবেক সহকারি কমিশনার (ভূমি) শানজিদা মোস্তারীর স্বাক্ষর জাল করে বর্তমান সহকারি কমিশনার( ভূমি) নাম দিয়ে ভুয়া খারিজের কাগজপত্র তৈরি করে দেন আটক জাকিউল আলম লিমন।
খারিজ খতিয়ানে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ও উপজেলা কানুনগোর স্বাক্ষরও জাল করা হয়েছে।

ওসি শহিদুল ইসলাম বলেন, আটক জাকিউল আলম লিমনকে থানায় হস্তান্তর করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর