রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

১ লাখ ৭১ হাজার ভোটের ব্যবধানে জয়ী ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৩২ পিএম

শেয়ার করুন:

১ লাখ ৭১ হাজার ভোটের ব্যবধানে জয়ী ওবায়দুল কাদের
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

রোববার (৭ জানুয়ারি) বেসরকারিভারে স্থানীয়ভাবে প্রাপ্ত ফলাফলে এই তথ্য পাওয়া গেছে। 


বিজ্ঞাপন


বেসরকারি ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক ১ লাখ ৮১ হাজার ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বিন্দ্বী জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ পেয়েছেন (লাঙ্গল) প্রতীক নিয়ে ৯ হাজার ৭১৯ ভোট। অর্থাৎ ১ লাখ ৭১ হাজার ৪২৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।

আরও পড়ুন


বিজ্ঞাপন


এছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামছুদ্দোহা (চেয়ার) প্রতীক নিয়ে পেয়েছেন শূন্য ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মোহাম্মদ মকছুদের রহমান (মশাল) নিয়ে শূন্য ভোট পেয়েছেন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) নিয়ে শূন্য ভোট পেয়েছেন।

 ইসি সূত্রে জানা গেছে, নোয়াখালী-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৯৭৭ জন। এর মধ্যে ২ লাখ ৯ হাজার ৬৯৩ জন পুরুষ ও ১ লাখ ৯৫ হাজার ২৮৪ জন নারী ভোটার রয়েছেন। কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৩২টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। 

প্রতিনিধি/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর