শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে এমভি আনকা সান মোংলায়

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে এম,ভি আনকা সান মোংলায়

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ভানুয়াতু পতাকাবাহী জাহাজ এম, ভি আনকা সান।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জাহাজটিতে ১ হাজার ৭২৭ মেট্টিক টন মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করে।

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট'র খুলনার ম্যানেজার সাধন কুমার জানান,গত ৩ ডিসেম্বর রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে।পণ্য খালাস শেষে সড়কপথে পৌঁছে দেয়া হবে রূপপুর পারমাণবিক  বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প স্থানে।

তিনি আরও জানান,রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের সকল মালামাল মোংলা বন্দরের মাধ্যমে আমদানী করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর