বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ১২:৫০ পিএম

শেয়ার করুন:

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মো. ফয়সাল (২৮) নামে এক যুবককে অপহরণের পর গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ডি/৮ ব্লকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মো. ফয়সাল (২৮) ওই ক্যাম্পের সি/২ ব্লকের মো. রফিকের ছেলে।

নিহতের পরিবারের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের বাসিন্দা মাস্টার ফয়সালকে কিছু অজ্ঞাত সন্ত্রাসীরা মুখ বেঁধে অপহরণ করে ক্যাম্প-১৮ এর দিকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ক্যাম্প-৪ এর ডি/৮ নম্বর ব্লকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর