সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

উঠান বৈঠকে ভোটারদের যে আহ্বান জানালেন সাকিব

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

উঠান বৈঠকে ভোটারদের যে আহ্বান জানালেন সাকিব

মাগুরা ১ আসনের আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী সাকিব আল হাসান বলেছেন, আমাকে ভোট না দিলেও ভোটকেন্দ্রে আসুন।

শনিবার (৩০ ডিসেম্বর) শহরের কলেজ পাড়ার জনগণের সঙ্গে কুশল বিনিময়ের পর এক উঠান বৈঠকে তিনি এ আহ্বান করেন।


বিজ্ঞাপন


সাকিব কলেজ পাড়াবাসীর উদ্দেশে বলেন, ভালো লাগছে আপনাদের দেখে যে এত সকালে আপনারা ঘুম থেকে উঠেছেন। শুনেছি এই এলাকার মানুষ নাকি ভোট কেন্দ্রে যেতে চায় না। আপনাদের কাছে অনুরোধ, আমাকে ভোট দিন আর নাই দিন অন্তত ভোট কেন্দ্রে যাবেন।

কলেজ পাড়ার উঠান বৈঠকে সঞ্চালনা করেন, রাশেদ শাহীন।

এ সময় আরও বক্তব্য দেন- অ্যাডভোকেট শফিকুল ইসলাম মোহন, অ্যাডভোকেট এস্কেন্দার আজম বাবলু, আব্দুল কুদ্দুস প্রমুখ।

বিকেলে সাকিব আল হাসান মঘি ও চাউলিয়ায় নির্বাচনী সমাবেশে যোগ দেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর