শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে জরিমন বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।


বিজ্ঞাপন


নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জরিমন বেওয়া নীলফামারী সদর উপজেলার দুহুলী কেরানীপাড়ার মৃত মতিয়ার রহমানের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে বাড়ির উঠানে কয়েকজন মিলে শীত নিবারণে জন্য আগুনের তাপ পোহাচ্ছিলেন জরিমন বেওয়া। এ সময় হঠাৎ আগুন ওপর পড়ে দগ্ধ হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসক জরিমন বেওয়াকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


ওসি তানভিরুল ইসলাম আরও বলেন, সংবাদ পেয়ে নিহতে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর