সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

সুন্দরবনের শিপসা নদীতে ডুবল ১৪২২ টন ফ্লাইএ্যাশ বোঝাই লাইটার জাহাজ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

সুন্দরবনের শিপসা নদীতে ডুবল ১৪২২ টন ফ্লাইএ্যাশ বোঝাই লাইটার জাহাজ

সুন্দরবন সংলগ্ন শিপসা নদীতে ১৪২২ টন ফ্লাইএ্যাশ বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে নলিয়ান নৌ থানা পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে এমভি গায়েহেরা-৪ নামক ওই লাইটার জাহাজটি তলা ফেটে কাত হয়ে নদীতে ডুবে যায়।

খুলনা জেলার  দাকোব উপজেলার নলিয়ান নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে এমভি গায়েহেরা-৪ নামক লাইটার জাহাজটি শিপসা নদীর নলিয়ান এলাকায় ডুবোচরে আটকা পড়ে।

sundarbon

এ খবর পেয়ে তিনিসহ নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে লাইটারের নাবিকদের উদ্ধার করে। রাতে লাইটারটি নদীর চরে আটকা থাকে। তবে শুক্রবার দুপুরে জোয়ারে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে লাইটারটি কাঁথ হয়ে পুরোপুরি ডুবে যায়।

নৌ পুলিশের ওই কর্মকর্তা জানান, ডুবে যাওয়া লাইটারটি ভারতের ভজভজ এলাকা থেকে ১৪২২ মেট্রিক টন ফ্লাইএ্যাশ (সিমেন্টর কাঁচামাল) নিয়ে বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় অবস্থিত একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল। তিনি দাবি করেন, ওই লাইটার ডুবির ফলে শিপসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ‍ডুবে যাওয়া লাইটারের ফ্লাইএ্যাশ নদীতে ভেসে ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশংকা স্থানীয়দের।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর