নীলফামারীতে শীতার্ত ছয় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
শীত বস্ত্র পেয়ে হাসি ফুটেছে ছয় শতাধিক শীতার্তদের মুখে। তারা বলছেন শীতের শুরুতে এমন শীত বস্ত্র পেয়ে অনেক খুশি তারা।
বিজ্ঞাপন
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে ডিমলা উপজেলার চাপানি ইউনিয়নের কাকড়া আশ্রয়ণ প্রকল্প, কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এবং নীলফামারী সদর উপজেলার বোটের হাট ও কাঞ্চন পাড়ায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল তুলে দেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রক মো. হোসেন পাটোয়ারী।
পল্লী বিদ্যুৎ বোর্ডের সভাপতি মো. মোকলেছুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে উপ-পরিচালক নাসিমা চৌধুরী, জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) দিলীপ চন্দ্র বর্মনসহ ডিজিএম, এজিএমরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ সোনাকুড়ি এলাকার রহিমা বেগম ঢাকা মেইলকে বলেন, এই শীতের সময় পল্লী বিদ্যুৎ হামাক কম্বল দিলো হামার অনেক উপকার হইল। এলা ঠান্ডাখান ভালো করি কাটেয়ার পাইম।
বিজ্ঞাপন
ডিমলা উপজেলার চাপানি এলাকার আবুল কাসেম ঢাকা মেইলকে বলেন এই রকম কেউ দেয় না, পল্লী বিদ্যুৎ কম্বল দেইল হামাক অনেক উপকার হইল। আল্লাহ ওমার ভালো করুক।
বোর্ড নিয়ন্ত্রক হোসেন পাটোয়ারী ঢাকা মেইলকে বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় রংপুর বিভাগের আটটি জেলায় গত বছর আমরা ১০ হাজার কম্বল বিতরণ করেছি। এ বছর প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধসহ অসহায় মানুষের মাঝে ২০ হাজার কম্বল বিতরণ করা হবে। নীলফামারী জেলার মধ্য দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রতিনিধি/এসএস




