সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্বতন্ত্র প্রার্থীকে গ্রেফতারের দাবিতে ছাত্রলীগের মিছিল

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

স্বতন্ত্র প্রার্থীকে গ্রেফতারের দাবিতে ছাত্রলীগের মিছিল

টঙ্গী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গাজীপুর-২ আসনে ‘ট্রাক’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিনকে গ্রেফতারের দাবিতে মিছিল হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিলটি হয়।

মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শিশির।

মিছিল শেষে বক্তব্যে বক্তারা বলেন, গত ২১ ডিসেম্বর ট্রাক প্রতীকের প্রার্থী আলিম উদ্দিন লোকজন সঙ্গে নিয়ে টঙ্গী সরকারি কলেজের গেট ভেঙে মাঠে প্রবেশ করেন। তার লোকজন কলেজের দরজা-জানালা ভাঙচুর করেন। তারা অবিলম্বে আলিম উদ্দিনসহ ওই ঘটনায় জড়িত সবার গ্রেফতারের দাবি জানান।

এর আগে বিজয় শোভাযাত্রা করার সময় টঙ্গী সরকারি কলেজ গেটের তালা ভেঙে ভেতরে ভাঙচুরের অভিযোগে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীসহ দু’জনের নাম উল্লেখ করে থানায় জিডি হয়। গতকাল রোববার রাতে টঙ্গী পশ্চিম থানায় এই জিডি হয়। জিডির বাদী টঙ্গী সরকারি কলেজের হিসাব রক্ষক মো. রুকন উদ্দিন।

জিডিতে বল হয়, ২১ ডিসেম্বর বিকেল ৪টার সময় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিন ও তার সমর্থক এম এম হেলাল উদ্দিন কলেজ গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় কতিপয় লোক কলেজের দরজা-জানালার গ্লাস ভাঙচুর করে। এতে কলেজ হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীরাসহ সবাই আতঙ্কিত হন। ট্রাক প্রতীকের সভার বিষয়ে মৌখিক অনুমতি ছিল বলে জিডিতে বলা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর