সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

নিজ পাড়াতে গণসংযোগ করলেন সাকিব আল হাসান

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

নিজ পাড়াতে গণসংযোগ করলেন সাকিব আল হাসান

মাগুরা- ১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান নিজ এলাকা সাহা পাড়াতে গণসংযোগ করেছেন। 

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি লিফলেট বিতরণসহ এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।


বিজ্ঞাপন


শহরের নতুন বাজার ও সাহা পাড়া এলাকায় তিনি রাস্তার দু’ধারের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ৭ জানুয়ারি সপরিবারে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দিতে বলেন। এ সময় পপথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

এর আগে তিনি দলীয় কার্যালয়ে ১৪ দলের সঙ্গে বৈঠক করেন এবং বিকেলে পৌরসভার পারনান্দুয়ালী এলাকায় পথসভায় যোগ দেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর